০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের পোস্টার, ঘণ্টা না পেরুতেই ছিঁড়ে ফেলল ছাত্রলীগ!

  • তারিখ : ০৬:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / 701

কুবি প্রতিনিধি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে লাগানো কুবি শাখা ছাত্রদলের পোস্টার এক ঘন্টার ব্যবধানে ছিঁড়ে ফেলেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ভবনের দেয়ালে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার লাগায় শাখা ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক পদ প্রত্যাশী মোস্তাফিজুর রহমান শুভসহ কয়েকজন নেতা-কর্মী।

তবে এর কিছুক্ষণ পরই সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ এবং উপ মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ আরও কয়েকজন নেতাকর্মী এসব পোস্টার ছিঁড়ে ফেলেন।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শুভ বলেন, ‘আমরা ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার লাগিয়েছি৷ বিশ্ববিদ্যালয় হচ্ছে উন্মুক্ত জায়গা। এখানে সবাই নিজ নিজ আদর্শের রাজনীতি চর্চা করবে৷ অথচ ছাত্রলীগ আমাদের পোস্টার গুলো ছিঁড়ে ফেলেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিব্দ জানাচ্ছি।

তবে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ পোস্টার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সাড়ে ১১ টার দিকে ক্যাম্পাসে এসে দেখি কে বা কারা পোস্টার ছিঁড়ে ফেলেছে। আমি ছিঁড়িনি। যারাই করেছে কাজটি ভালো করেনি।’

শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের পোস্টার, ঘণ্টা না পেরুতেই ছিঁড়ে ফেলল ছাত্রলীগ!

তারিখ : ০৬:৪২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০