০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে সদর দক্ষিণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 501

নিজস্ব প্রতিবেদক ।।

“মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উপলক্ষে রবিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা,সনদপত্র,যুবঋণ ও গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল,সদর দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শাহাদাৎ হোসেন।

বঙ্গবন্ধু যুব দিবসে সদর দক্ষিণে ২০ জনের মাঝে ৯ লক্ষ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। সদর দক্ষিণ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রাশেদুল আলম এর সঞ্চালনায় এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশফিয়া রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুর রহমান,উপজেলা যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর মোঃ নজরুল ইসলাম মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে সদর দক্ষিণে আলোচনা সভা অনুষ্ঠিত

তারিখ : ০১:০৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০