০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ভূতের’ ভয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের হোস্টেলে মিলাদ

  • তারিখ : ০৩:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • / 475

নিজস্ব প্রতিবেদক :

বেশ কয়েকদিন ধরেই কুমিল্লা সরকারি মহিলা কলেজ হোস্টেলের মেয়েদের মধ্যে ‘ভূতের’ আতঙ্ক বিরাজ করছে। রাত হলে তারা অদ্ভুত শব্দ শুনতে পান। এ আওয়াজ সহজে বন্ধ হয় না। অদ্ভুত শব্দে গা শিউরে ওঠে ছাত্রীদের। আওয়াজ শুরু হলে রাতে সবাই জবুথবু হয়ে বসে থাকেন। এ অবস্থা চলতে থাকার একপর্যায়ে সোমবার সন্ধ্যায় হুজুর ডেকে হোস্টেলে মিলাদ পড়ানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হোস্টেলটির একটি ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। নড়বড়ে ভবনটিতে বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে। বাতাস ও ভূমিকম্প হলে সবাই আঁতকে ওঠেন। অপরদিকে হোস্টেলের পূর্বদিকে বখাটেদের আনাগোনা রয়েছে।

নবাব বাড়ি ও এর আশপাশে প্রায়ই প্রকাশ্যে গাঁজা খায় তারা। রাতেও সেখানে তাদের উৎপাত রয়েছে। যার কারণে শিক্ষার্থীরা অদ্ভুত শব্দ শুনে থাকতে পারে বলে অনেকের ধারণা।

বেশ কয়েকজন ছাত্রী কলেজ অধ্যক্ষের কাছে এ সমস্যার সমাধান চেয়েছেন বলে জানা গেছে। তবে কিছু ছাত্রীর ধারণা, এখানে আসলেই ‘ভূতের’ উৎপাত আছে!

কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, মেয়েরা ভয় পায়, তাই মিলাদ পড়িয়েছি।

শেয়ার করুন

ভূতের’ ভয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের হোস্টেলে মিলাদ

তারিখ : ০৩:৩০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২