০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করার দাবি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বাসির

  • তারিখ : ০৪:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
  • / 1919

নিজস্ব প্রতিবেদক ।। করোনা ভাইরাসের প্রভাবে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা অনেক কমে গেছে। ঋতু পরিবর্তনের কারণে এ উপজেলার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হলেও করোনা পরিস্থিতিতে যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেয়া সম্ভব হচ্ছে না। দেশের এ ক্রান্তিকালে সেনা বাহিনী ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের মাধ্যমে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদানের দাবি জানিয়েছেন সদর দক্ষিণ উপজেলার মানুষ।

এ ব্যাপারে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক হাজী আবুল মমিন বলেন, যান চলাচল বন্ধ থাকায় কেউ আর এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় না। ঋতু পরিবর্তনের কারণে নারী-পুরুষ,শিশু,বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। নিরুপায় হয়ে রোগ নিয়ে’ই দিনাতিপাত করতে হচ্ছে তাদের।

তাছাড়া যান চলাচল বন্ধ থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররাও আগের তুলনায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন। তাই দেশের এ বিপদের মুহূর্তে ডাক্তারদের সমন্বয়ে উপজেলার মানুষের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা এখন সময়ের দাবি।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক,সিভিল সার্জন,উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সু-দৃষ্টি কামনা করেছেন উপজেলা বাসি।

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে রোগির সংখ্যা কিছুটা কম হলেও আন্তরিকতার সাথে সকল সেবা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ডাঃ আশরাফুর রহমান।

শেয়ার করুন

ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করার দাবি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বাসির

তারিখ : ০৪:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০