০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

  • তারিখ : ১১:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / 329

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার(১৫) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপায় নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় মহাসড়কের চান্দিনা অংশে এই দূর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সাঈফ আহমেদ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।

নিহত সাদিয়া চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

জানা যায়, প্রতিদিনের মত কোচিংয়ে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করার সময় বেপরোয়া একটি ট্রাক তাকে চাপা দেয়।এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ঘটনার পর সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ের সামনে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে মহাসড়ক অতিক্রম করে ক্লাস করতে আসে। কোনো ফুটভারব্রীজ না থাকায় শিক্ষার্থীরা বাধ্য হয়ে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে স্কুলে আসতে হয়।

উল্লেখ্যঃ ২০১৮ সালের ৩০ জুলাই একই বিদ্যালয়ের শিক্ষার্থী আকলিমা আক্তার ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান।

শেয়ার করুন

মুরাদনগরে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষার্থীর

তারিখ : ১১:২৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২