০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে অর্থমন্ত্রীর তিন হাজার কম্বল বিতরণ

  • তারিখ : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • / 405

নিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ (লোটাস কামাল) এমপির ব্যক্তিগত তহবিল হতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাত ইউনিয়নে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের নিকট এ কম্বল প্রদান করা হয়।

ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ সঠিকভাবে তালিকা তৈরী করে প্রাপ্যদের কাছে এ কম্বল পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুরস্থ অর্থমন্ত্রীর নিজ বাড়িতে অর্থমন্ত্রীর ছোট ভাই ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম ও অর্থমন্ত্রীর পিও মোঃ মিজানুর রহমান দায়িত্বশীলদের হাতে কম্বল বুঝিয়ে দেন।

এ সময় বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহমদ, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, হুমায়ূন মেম্বার, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, আনাস মেম্বারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সদর দক্ষিণে অর্থমন্ত্রীর তিন হাজার কম্বল বিতরণ

তারিখ : ০৭:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১