০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

  • তারিখ : ০৫:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / 509

নিজস্ব প্রতিবেদক :

শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্রই আমরা এ শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপন অভিযান ২০২১ মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২৩৩ জন আনসার ও ভিডিপি’র সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

তিনি বলেন, একটি বৃক্ষ মানুষকে ফুল,ফল ও ছায়া দিয়ে যেমনিভাবে উপকার করে, তেমনিভাবে পরিবেশ রক্ষায়ও বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম। সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য আমাদের চারপাশে বৃক্ষ রোপন করা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক। বৃক্ষ রোপনের পাশাপাশি বৃক্ষের প্রতি যত্নবানও হতে হবে। তাহলে বৃক্ষ রোপনের সুফল ভোগ করা যাবে।

চলতি বর্ষা মৌসুমে সকল নিজ নিজ আঙ্গিনায় সামর্থানুযায়ী বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করতে হবে। পাশপাশের মানুষকেও বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করতে হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজলে রাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল কালাম আজাদ সোহাগ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

সদর দক্ষিণে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

তারিখ : ০৫:১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১