১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে প্রতিপক্ষের হামলায় তিন মহিলাসহ আহত- ৪

  • তারিখ : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / 626

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই (দক্ষিণ রাজাপুর) কাজী হান্নান এর নিজ দখলীয় জায়গায় গাছ লাগানোকে কেন্দ্র করে তিন মহিলাসহ চার জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় রাজিয়া আক্তার বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের জোলাই দক্ষিণ রাজাপুর কাজী বাড়ির কাজী হান্নান ও তার পরিবারের লোকজন তাদের শতবছরের দখলকৃত জায়গায় গাছের চারা রোপন করতে গেলে একই গ্রামের ইউসুফ কাজীর ছেলে কাজী মাইনুদ্দিন, ইমতাজ উদ্দিন, মোঃ অলি, লিজা আক্তার ও ইউসুফ কাজী হামলা চালিয়ে চারজনকে আহত করেছে।

আহতরা হলেন, মোসাঃ রাজিয়া আক্তার (২৫), রোশনারা বেগম (৫০), হাসিনা বেগম (৩০) ও কাজী হান্নান (৩৫)।

আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোসাঃ রাজিয়া আক্তারের মাথায় ৮টি সেলাই ও কাজী হান্নানের পায়ে ৩টি সেলাই রয়েছে।

এছাড়াও আহতদের সকলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় হামলাকারীদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায় বিবাদীর পক্ষের লোকজন। বর্তমানে সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণে প্রতিপক্ষের হামলায় তিন মহিলাসহ আহত- ৪

তারিখ : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১