১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে মামী-ভাগিনার পলায়ন, অতঃপর কারাগারে, আদালতে প্রবাসী স্বামীর মামলা

  • তারিখ : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / 2158

নিজস্ব প্রতিবেদক ॥

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া ধনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. খোকন মিয়া মজুমদারের (৩৯) স্ত্রী চার সন্তানের জননী সালমা বেগম (৩৩) তার ভাগিনা দুই সন্তানের জনক মো. ফয়সালের (৩১) পলায়নের ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

এ ঘটনায় সামলার বড় ভাই জাকির হোসেনের নিখোঁজ জিডির সূত্র ধরে পুলিশ তাদেরকে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি ভাড়া বাড়িতে মামী-ভাগিনা স্বামী-স্ত্রী হিসেবে বসবাসরত অবস্থায় উদ্ধার করে। এরপর ভাগিনা ফয়সালের প্রথম স্ত্রী বিলকিস আক্তার কর্তৃক নারী ও শিশু নির্যাতন আইনে থানায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে সামলা বেগমের স্বামী মো. খোকন মিয়া মজুমদার বাদী হয়ে তার স্ত্রী সামলা বেগম ও ভাগিনা ফয়সালের বিরুদ্ধে স্বামী-স্ত্রী হিসেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় গত সোমবার কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৯নং আমলী আদালতে মামলা দায়ের করেন।

উভয় মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার সাতবাড়িয়া ধনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. খোকন মিয়া মজুমদারের সাথে ২০০৮ সালে একই উপজেলার প্রতাপপুর গ্রামের সফিকুর রহমানের মেয়ে সালমা বেগমের বিয়ে হয়। ১৩ বছরের দাম্পত্যজীবনে তাদের চার সন্তান রয়েছে।

খোকন মিয়া সৌদি প্রবাসে থাকা অবস্থায় সমুদয় টাকা তার স্ত্রীর নিকট পাঠাতেন। এরই মধ্যে তিনি গত ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার খবর পেয়ে ভাগিনা ফয়সালের প্ররোচনায় ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকা নিয়ে চারসন্তান ফেলে রেখে তারা পালিয়ে যান।

এদিকে সালমা বেগম নিখোঁজ হয়েছে উল্লেখ করে তার বড় ভাই জাকির হোসেন গত ২৩ সেপ্টেম্বর সদর দক্ষিণ মডেল থানায় জিডি করেন।

থানার এসআই খাদেমুল বাহার বিন আবেদ জানান, সালমা বেগমের ভাইয়ের জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ফয়সাল ও সালমাকে (মামী-ভাগিনা) স্বামী-স্ত্রী হিসেবে বসবাসরত অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, দুই সন্তানের জনক ফয়সালের স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক দাবিতে মারধর ও সহায়তার অপরাধে একই দিন ফয়সাল ও সালমার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে তারা কুমিল্লা কারাগারে আছেন।

এদিকে চার সন্তানের জনক প্রবাসী মো. খোকন মিয়া মজুমদার বাদী হয়ে তার স্ত্রী সামলা বেগম ও ভাগিনা ফয়সালের বিরুদ্ধে গত ৪ অক্টোবর কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৯নং আমলী আদালতে মামলা দায়ের করেন।

এ মামলায় তিনি তার ভাগিনা ফয়সাল ও স্ত্রী সালমা স্বামী-স্ত্রী হিসেবে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে তার সমুদয় টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সদর দক্ষিণ মডেল থানায় প্রেরণ করেন।

শেয়ার করুন

সদর দক্ষিণে মামী-ভাগিনার পলায়ন, অতঃপর কারাগারে, আদালতে প্রবাসী স্বামীর মামলা

তারিখ : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১