০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

  • তারিখ : ০২:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • / 528

মাজহারুল ইসলাম বাপ্পি।।

রাতের আঁধারে ট্রাকে ত্রিপল বেঁধে অবৈধভাবে সেগুন কাঠ পাচারকালে কুমিল্লার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের অভিযানে ৫ লাখ টাকা মূল্যের সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

জানা যায়, সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল চৌকস বনকর্মী বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় ত্রিপল বাঁধা একটি ট্রাকে (চট্র মেট্রো-ট-১২-০০৬১) তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে।

এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। অবৈধ সেগুন কাঠ উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অবৈধভাবে কাঠ পাচারে কুমিল্লা বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

শেয়ার করুন

সদর দক্ষিণে ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ উদ্ধার

তারিখ : ০২:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১