০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের গাবতলীতে অগ্নিকান্ড দোকান পুড়ে ছাই

  • তারিখ : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / 729

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জহিরুল ইসলামের মালিকানাধীন গাবতলীস্থ ভাই ভাই ভ্যারাইটিজ ষ্টোর নামক দোকানে ভয়াভহ অগ্নিকাণ্ডে মালামাল সহ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মোঃ জহিরুল ইসলাম মেম্বার।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দোকান পুড়ে যাওয়ার পর থেকে বাকরুদ্ধ হয়ে আছে দোকানের মালিক।

খবর পেয়ে বিজয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম খোকা সহ ইউপি সদস্যরা অগ্নিকান্ড স্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জহির মেম্বার জানান, গত ৭ই মার্চ দিবাগত রাত্র ৩ টার দিকে দোকানে আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে যাওয়ার আগেই পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ৩০/৩২ লাখ টাকা ক্ষতি হয়।

বিষয়টি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করি। তাঁরা উভয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

সদর দক্ষিণের গাবতলীতে অগ্নিকান্ড দোকান পুড়ে ছাই

তারিখ : ০৫:২৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১