০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের জঙ্গলপুরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪ জন আহত 

  • তারিখ : ০৬:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • / 2472
মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণের জঙ্গলপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে এক মহিলা সহ ৪ জনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে একই গ্রামের আব্দুল মালেক গংরা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের আব্দুল মালেক এর নেতৃত্বে খোকন মিয়া,তোফাজ্জল হোসেন, শরীফ, মোহাম্মদ আলী, দুলাল মিয়া, সজিব, মাসেক, আনিস, ইদ্রিস পূর্ব শত্রুতার জের ধরে রবিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের ইমান হোসেন,নুরু মিয়া,তাহেরা বেগম ও কবির হোসেনকে কুপিয়ে মারাত্মক আহত করে।
আহতদের মধ্যে ইমান হোসেন, নুরু মিয়া, তাহেরা বেগম এর অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দেন চিকিৎসকগন।
এ ঘটনায় মনির হোসেন বাদী হয়ে ২৫ জুলাই রবিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সন্ত্রাসী হামলার ঘটনায় মোহাম্মদ আলী  ও আনিস নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার প্রধান আসামী মালেকসহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

সদর দক্ষিণের জঙ্গলপুরে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৪ জন আহত 

তারিখ : ০৬:০৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১