০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের জামমুড়ায় প্রবাসীর বাড়িতে দিনদুপুরে ডাকাতির অভিযোগ

  • তারিখ : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / 904

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লা সদর দক্ষিণের জামমুড়ায় প্রবাসী আবুল কাশেমের বাড়িতে দিনদুপুরে ডাকাতি,নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের জামমুড়া গ্রামের প্রবাসী আবুল কাশেমের বাড়িতে শনিবার দুপুরে ভাঙ্গামুড়া গ্রামের টিটু মিয়ার ছেলে আবুল বাশার, আলেকের ছেলে রিয়াদ ও বরুড়া উপজেলার ছিকুটিয়া গ্রামের অহিদ মিয়ার ছেলে সোহেল এর নেতৃত্বে ৭/৮ জনের ডাকাতদল ঘরে ঢুকে
প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তারকে হাত বেধে তার শিশু সন্তানকে জিম্মি করে ডাকাতি চালায়।

এ সময় ডাকাতদল প্রবাসীর ঘরের আলমিরা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণের গহনা,নগদ ৪৫ হাজার টাকা ও দুইটি স্মার্ট ফোন নিয়ে যায়।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রোজিনা আক্তারের পিতা মোঃ মোসলেম মিয়া সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। ডাকাতদল চক্রটি জামমুড়া সহ লালমাই পাহাড়ের বিভিন্ন স্থানে প্রায় ডাকাতি সংঘটিত করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদের থেকে রক্ষা পেতে কুমিল্লা পুলিশ সুপার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ এর সুদৃষ্টি কামনা করছেন ভুক্তভোগীরা।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের জামমুড়ায় প্রবাসীর বাড়িতে দিনদুপুরে ডাকাতির অভিযোগ

তারিখ : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১