০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • তারিখ : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
  • / 672

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাশমত উল্লাহ হাসু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সুয়াগঞ্জ টি.এ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সদস্য জাফর আহম্মেদ, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন। সম্মেলনে সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি আব্দুল কাদের মেম্বার,সাধারণ সম্পাদক হাজী আব্দুল বারী,সাংগঠনিক সম্পাদক কামাল হক ও এয়াসিন মজুমদার। এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেষ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার।

ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের মেম্বার এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দীন, যুবলীগ নেতা হুমায়ুন, বিল্লাল হোসেন,আব্দুল বারেক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহের মেম্বার,সদর দক্ষিণ উপজেলা ছাত্র লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন অপু, কুবি ছাত্র লীগ নেতা আবুল হাসান প্রমুখ।

শেয়ার করুন

সদর দক্ষিণের পশ্চিম জোড়কানন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

তারিখ : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১