০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

হাসপাতালে ভর্তি অধ্যক্ষ আফজল খান

  • তারিখ : ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 890

স্টাফ রিপোর্টার।। কুমিল্লার গণমানুষের নেতা, ১৪ দলের সমন্বয়ক ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের প্রাক্তন যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান এ্যাডভোকেট হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তাঁকে কুমিল্লা শহরের শিশুমঙ্গলরোডস্থ সিডিপ্যাথ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেয়া হতে পারে। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে তিনি শহরের গোবিন্দপুরস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন। সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে সিডিপ্যাথ হাসপাতালে আনা হয়। রাত ১১টায় অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান ও মেঝ ছেলে ডা. আজম খান নোমান জানান, তাদের বাবা সুস্থ ছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে আনা হয়।

এখন ভালো আছেন। বাসায় চলে যাবেন বলেছেন। সিডিপ্যাথ হাসপাতালের ৮ম তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র-১ এ গিয়ে দেখা যায় বিপুল সংখ্যক নেতাকর্মী উদ্বিগ্ন অবস্থায় হাসপাতালে ভিড় করে আছেন।

অধ্যক্ষ আফজল খানের চিকিৎসক ডা. তৃপ্তিষ চন্দ্র ঘোষ জানান, তিনি হার্ট এ্যাটাক করেছেন। রক্তচাপ বেড়ে ২২০/১২০ হয়ে যায়। শ্বাসকষ্ট হয়ে কার্বনডাই অক্সাইড বেড়ে যায়। এখন স্থিতি অবস্থায় আছেন। তবে তাঁকে ঢাকায় নিয়ে যেতে হবে। জানা গেছে, রাত সাড়ে ১১টায় তাঁকে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।

খবর পেয়ে দ্রুত ঢাকা থেকে কুমিল্লায় ফিরে আসেন আফজল খান কন্যা জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আঞ্জুম সুলতানা সীমা। আফজল খান পরিবারের সদস্যরা তাঁর রোগ মুক্তির জন্য কুমিল্লাবাসীর নিকট দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

হাসপাতালে ভর্তি অধ্যক্ষ আফজল খান

তারিখ : ১২:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০