০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

হোমনায় দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

  • তারিখ : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / 684

বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার মিঠাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নবী হোমনা উপজেলার আড়ালিয়াকান্দি গ্রামের জীবন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে সকালে জুনালী গ্রুপের লোকজন প্রতিপক্ষ সামাদ মেম্বার গ্রুপের বাড়িতে হামলা চালায়।

পরে সামাদ মেম্বার গ্রুপ সংঘবদ্ধ হয়ে জুনালী গ্রুপের ওপর পাল্টা হামলা চালালে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে জুনালী গ্রুপের নুরুন্নবী নামে এক যুবক টেঁটাবিদ্ধ হয়ে গুরতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন

হোমনায় দু’গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

তারিখ : ০৪:৩৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০