১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যা

  • তারিখ : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • / 792

নিজস্ব প্রতিবেদক।।

দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিয়াম হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার গৌরিপুর গাজীপুর সড়কের ইসলামি আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্র মতে, নিহত সিয়াম হোসেন উপজেলার মজিদপুর এলাকার চর মোহনপুর গ্রামের সবুজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা হল থেকে বের হচ্ছিল। এ সময় তাদের সামনে কয়েকজন এসে সিয়ামকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পরে ছুরি দিয়ে আঘাত করে চলে যায়।

স্থানীয় মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি ঘটনা শুনেই ওসিকে কল দিয়ে বলেছি। ঘটনাস্থলে পুলিশ আছে। তাকে কারা হত্যা করেছে জানা যায়নি। শুনেছি তার সাথে কয়েকজনের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে হত্যা করা হতে পারে। কিশোর গ্যাং হত্যা করেছে বলে জেনেছি। 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জাকারিয়া পারভেজ জানান, বৃহস্পতিবার দুপুর ১ টা ২০ মিনিটে কয়েকজন ব্যক্তি ছুরিকাঘাতে আহত সিয়ামকে হাসপাতালে নিয়ে আসেন। তার পিঠের বামদিকে দুটো ধারালো অস্ত্রের আঘাত ছিলো। হাসপাতালে আনার পর সিয়াম মারা যায়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাশ বলেন, আমি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

শেয়ার করুন

কুমিল্লায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে ছুরিকাঘাতে যুবককে হত্যা

তারিখ : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২