১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

প্রতিবেশীকে ফাঁসাতে শিশু তুহিন হত্যা: বাবা ও চাচার ফাঁসির আদেশ

  • তারিখ : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
  • / 1490

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে পাঁচ বছরের শিশু তুহিন মিয়াকে হত্যার দায়ে তার বাবা আবদুল বাছির ও চাচা নাছির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এ রায় দেন।

রায়ে মামলার অপর দুই আসামি তুহিনের চাচা আবদুল মোছাব্বির ও জমশেদ আলীকে খালাস দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শামসুন্নাহার বেগম শাহানা আজকের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই মামলায় ১০ মার্চ সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক তুহিনের ১৭ বছর বয়সী কিশোর চাচাতো ভাইকে আট বছরের আটকাদেশ দেন। তার বয়স ১৮ বছর হলে তাঁকে কারাগারে পাঠানো হবে।

গত বছরের ১৪ অক্টোবর সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সকালে বাড়ির পাশের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরের দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করেন। এই মামলায় পুলিশ তুহিনের বাবা, তিন চাচা ও এক চাচাতো ভাইকে গ্রেপ্তার করে। পুলিশ তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালতে মামলার অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি।

শেয়ার করুন

প্রতিবেশীকে ফাঁসাতে শিশু তুহিন হত্যা: বাবা ও চাচার ফাঁসির আদেশ

তারিখ : ০১:২৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০