০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

প্রবাসীর পরিবারকে ৭০ হাজার টাকা অনুদান দিলেন মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ

  • তারিখ : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / 906

আকবর হোসেন :

কিছুদিন পূর্বে সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী জাকির হোসেন দুলালের পরিবারের পাশে দাঁড়ালেন মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ। মৃত প্রবাসী জাকির হোসেন দুলালের বাড়ি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের চিখটিয়া গ্রামে।

আজ সোমবার মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের পক্ষ থেকে মৃত প্রবাসী জাকির হোসেন দুলালের ছোট ভাই মিজানুর রহমানের হাতে নগদ ৭০ হাজার টাকা তুলে দেন মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ।

পরে মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ মরহুম জাকির হোসেন দুলালের কবর জিয়ারত করেন। এরপর প্রবাসী আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের সাথে দেখা করেন এবং ভবিষ্যতে মরহুমের পরিবারকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের সভাপতি মো. নুরুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মামুন, প্রবাসী সেলিম তালুকদারসহ আরো অনেকে।

শেয়ার করুন

প্রবাসীর পরিবারকে ৭০ হাজার টাকা অনুদান দিলেন মনোহরগঞ্জ প্রবাসী আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ

তারিখ : ০৮:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১