০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

ব্যবসায়ীর বাড়িতে মিললো ২৩২৮ লিটার তেল

  • তারিখ : ০১:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / 765

চট্টগ্রাম: ফটিকছড়িতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিযানে গিয়ে কার্টনভর্তি এসব তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করে রাখা ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পাই যে, এক ব্যবসায়ী বেশকিছু সয়াবিন তেল অবৈধভাবে মজুত করে রেখেছে। পরে গত রাতে অভিযান চালিয়ে মজুতকৃত ২ হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল পাওয়া যায়।

অবৈধভাবে পণ্য মজুতের অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিভিন্ন ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেই সঙ্গে সংগ্রহে রাখা তেল আগামী ২৪ ঘন্টার মধ্যে খোলাবাজারে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন

ব্যবসায়ীর বাড়িতে মিললো ২৩২৮ লিটার তেল

তারিখ : ০১:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২