০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

রাত পোহালেই ফাল্গুনের আগুনে ঋতুরাজ বসন্ত কাল

  • তারিখ : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 1669

রাত পোহালেই বেজে উঠবে সুরে সুরে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান‘ ফুলে ফুলে দুলে দুলে বহে কে বা মৃদু বায়ে/ কে জানে কিসের লাগি প্রাণ করে হায় হায়। রেকর্ডে বেজে উঠবে লতা মুঙ্গেশকরের সেই গান পাখি আজ কোন সুরে গায়, কোকিলের ঘুম ভেঙে যায়।

আগামীকাল পহেলা ফাল্গুন ঋতুরাজের বসন্তকাল। বসন্তের আগমনে প্রকৃতি সেজে উঠছে নানান রঙে। প্রকৃতির দক্ষিণা দুয়ারে বইছে ফাল্গুনের হাওয়া, কোকিলের কণ্ঠে শোনা যাচ্ছে বসন্তের আগমনী গান। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। সব কিছু মিলেই জানিয়ে দিচ্ছে কাল পহেলা ফাল্গুন। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজের বসন্তের আগমন। বসন্তকে বরণ করে নিতে প্রকৃতির রঙে রঙ মিলিয়ে সবাই মেতে ওঠে উৎসবে। ‘ফুল ফুটুক- আর নাই বা ফুটুক আগামী কাল পহেলা ফাল্গুন, ঋতুরাজের বসন্তকাল।

বসন্ত এসেছে ফুলবনে পাতায় পাতায় পল্লবে, পল্লবে। পৌষ আর মাঘের শীতার্ত দিনগুলোর পরে ফাল্গুন মাসের প্রথম দিনে বাঙালী বরণ করে নেবে তাদের প্রিয় বসন্তকে। বাঙালী ললনার পরনে হলুদ রঙের শাড়িতে লাল পাড় আর তরুণদের হলুদ পাঞ্জাবী গায়ে দিয়ে বসন্তের প্রথম দিনে জমজমাট হয়ে উঠবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পথঘাট। বসন্তকে সামনে রেখে গ্রাম বাংলায় মেলা, সার্কাসসহ নানান বাঙালির আয়োজনে সমারোহ থাকবে। ভালোবাসার মানুষেরা মন রাঙাবে বাসন্তি রঙেই।

শেয়ার করুন

রাত পোহালেই ফাল্গুনের আগুনে ঋতুরাজ বসন্ত কাল

তারিখ : ০৫:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩