০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শাহ আমানত বিমানবন্দরের গাড়ির চাকায় সাড়ে ৫ কেজি স্বর্ণ!

  • তারিখ : ০৭:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
  • / 496

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর লুকানো ৫ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজার টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম শুল্ক গোয়েন্দার সহায়তায় এসব স্বর্ণ উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি স্ক্যানিং করা হয়। তারপর খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

শাহ আমানত বিমানবন্দরের গাড়ির চাকায় সাড়ে ৫ কেজি স্বর্ণ!

তারিখ : ০৭:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২