১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

স্থানীয় খাসিয়ারা আটক করে এসআই আকবরকে

  • তারিখ : ০৪:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 871

সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন ও হত্যা মামলার প্রধান আসামি সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর গ্রেফতার হয়েছে।

পুলিশ জানায়, বেলা সাড়ে বারোটার দিকে সিলেটের কানাইঘাট এলাকার ডোনা সীমান্ত থেকে আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা। এরপরে তাকে তুলে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র কাছে।

গ্রেফতারের পরে তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হচ্ছে। এ বিষয়ে বিকেল ৫টায় পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন মারা যায় রায়হান। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে।

এ ঘটনায় তার স্ত্রী বাদি হয়ে মামলা করলে এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেনসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। পলায়নের ২৬ দিন পর আজ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি।

শেয়ার করুন

স্থানীয় খাসিয়ারা আটক করে এসআই আকবরকে

তারিখ : ০৪:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০