০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষন করতে হবে – এমপি বাহার

  • তারিখ : ১০:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 485

দেলোয়ার হোসেন জাকির :

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন আগামি প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষন করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস এ প্রজন্মের সন্তানদের কাছে তুলে ধরতে হবে।

এমপি বাহার বলেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বর্বর বাহিনী নির্বিচারে গণহত্যা করেছে, বাংলাদেশের মানুষের উপর অত্যাচর, লোটপাট, ধর্ষন নির্যাতন করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আজ মাথা তুলে দাড়িয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি স্মৃতিসৌধ নির্মানে উদ্যোগ নেওয়ার জন্য কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদকে ধন্যবাদ জানান।

পরে মহান মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের অন্যতম যুদ্ধক্ষেত্র কুমিল্লা সদর উপজেলার কটকবাজারে শহীদ স্মৃতসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং উদ্বোধন করেন।

১৯৭১ সালের ৯ মে কুমিল্লা ভারতের সীমান্তবর্তী এলাকা কটকবাজার এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর ৩১ পাঞ্জাব ও ৩৯ বেলুচ রেজিমেন্টের সাথে ২ নং সেক্টরের যুদ্ধ সংগঠিত হয়, এ যুদ্ধের নেতৃত্ব দেন ২ নং সেক্টরের ক্যাপ্টেন রেজাউর আহমেদ। এখান থেকেই মুক্তিযোদ্ধারা ভারতে ট্রেনিং যুদ্ধ প্রস্তুতি সহ মুক্তিযুদ্ধের যাবতীয় কর্মকান্ড পরিচালিত হতো। এ যুদ্ধে ৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। পাকিস্তানের শতাধীক সেনাবাহিনীর সদস্য নিহত হয়।

কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। উপস্তিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল।

শেয়ার করুন

আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষন করতে হবে – এমপি বাহার

তারিখ : ১০:১৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০