০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

একদিনে ১৫ জন করোনায় সনাক্ত: দেবিদ্বারের এগারো গ্রাম মোগসাইর লকডাউন

  • তারিখ : ০৩:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • / 564

মো.জাকির হোসেন :

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ এলাকা এগারো গ্রাম মোগসাইর লকডাউন করা হয়েছে। সেইসাথে সড়ক পথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া ও দেবিদ্বার উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে গ্রামটি লকডাউন ঘোষণা করেন।

লকডাউনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়ার ক্যাপ্টেন আবরার ফায়িজ খান, উপজেলার এসিল্যান্ড সাহিদা আক্তার এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

বুধবার রাতে দেবিদ্বার উপজেলায় ১৯ জনের পজেটিভ রিপোর্ট আসে। সবচেয়ে বেশি রোগি এগারো গ্রাম মোগসাইর এলাকায়।

২৪২ টি নমুনার মধ্যে ৪৯ টি রিপোর্ট এসেছে এবং এর মধ্যে ১৯ জন পজিটিভ এবং ৩০ জন নেগেটিভ। তার মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রাম (এগারগ্রাম বাজার) সবচাইতে ঝুঁকিপূর্ণ। ওই এক গ্রামের মধ্যেই ১৫ জন পজেটিভ এসেছে।

গত কয়েক দিন আগে এগারো গ্রাম বাজারের ফল ব্যবসায়ী লিল মিয়া করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি মারা যাওয়ার পর ওই এলাকায় তার পরিবারসহ তার সংস্পর্শে আসা লোকদের নমুনা সংগ্রহ করা হয়েছিলো।

এখন পর্যন্ত দেবিদ্বারে মোট পজেটিভ ৬১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। বাকীদের মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৫১ জন।

শেয়ার করুন

একদিনে ১৫ জন করোনায় সনাক্ত: দেবিদ্বারের এগারো গ্রাম মোগসাইর লকডাউন

তারিখ : ০৩:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০