০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

করোনায় মৃতদের দাফন করা ‘দাফন-ওরা ৯ জন’এর সদস্যদের অনুদান দিয়েছে এমপি বাহার

  • তারিখ : ১০:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / 574

দেলোয়ার হোসেন জাকির :

কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দাফন করা ‘দাফন-ওরা ৯ জন’ সংগঠনের ২২ সদস্যকে আর্থিক সহযোগিতা করেছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

মঙ্গলবার বিকেলে মুন্সেফবাড়ি কার্যালয়ে এ মানবিক সংগঠনের ৫ নারী সদস্য সহ ২২ সদস্যের হাতে ২৫ হাজার টাকা করে তুলে দেন এমপি বাহার। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রোকন উদ্দিন রোকন অসুস্থ্য থাকায় উপস্তিত থাকতে পারেননি।

এ সময় ‘দাফন-ওরা ৯ জন’ সংগঠনের সদস্যদের সাথে দীর্ঘক্ষন কথা বলেন তিনি এবং তাদের এ কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেন, ‘দাফন-ওরা ৯ জন’ সংগঠনের সদস্যদের যে কোন বিষয়ে সহযোগিতার আশ^াস দের এমপি বাহার। এ সময় উপস্থিত ছিলে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ ও জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক তাহসীন বাহার সুচনা।

গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন ও সৎকারে যখন কেউ এগিয়ে আসছে না এ সময় মোঃ রোকন উদ্দিন রোকন এর নেতৃত্বে মৃতদের দাফন ও সৎকারে ওরা ৯ জন সংগঠনের সদস্যরা এগিয়ে আসে।

এ পর্যন্ত ৯৬ জন মৃত নারী-পুরুষের দাফন ও সৎকার করে দাফন-ওরা ৯ জন এর সদস্যরা। এ সংগঠনে নারী মৃতদের কাফনের কাজ করছে ৫ নারী সদস্য ও পুরুষদের কাফন ও সৎকারের জন্য রয়েছে ১৭ জন সদস্য।

শেয়ার করুন

করোনায় মৃতদের দাফন করা ‘দাফন-ওরা ৯ জন’এর সদস্যদের অনুদান দিয়েছে এমপি বাহার

তারিখ : ১০:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১