০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে “ডমিনি ফাউন্ডেশন”

  • তারিখ : ০৭:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
  • / 394

নিজস্ব প্রতিবেদক: ডমিনি ফাউন্ডেশন সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বারা পরিচালিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। আজ শুক্রবার (৫ জুন) কুমিল্লা শহরের বিভিন্ন স্পটে সুবিধা বঞ্চিত ও ভাসমান মানুষের হাতে খাবার তুলে দেয় সংগঠনটি।

“ডমিনি ফাউন্ডেশন” কুমিল্লার মুখপাত্র মুরাদনগর ডি.আর.পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আরিফিন হক বলেন , ‘যাদের কোনো আয় নেই অর্থাৎ সুবিধা বঞ্চিত পথশিশু এবং ভাসমান মানুষ, তাদের মুখে একবেলা খাবার তুলে দিতেই আমাদের এই প্রচেষ্টা। কাউকে একবেলা খাবার দিয়ে আমরা হয়তো সমাজকে ক্ষুধামুক্ত করতে পারবো না, তবে এটা নিশ্চিত তরুণদের হাত ধরেই একদিন না একদিন বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে। আমাদের এই প্রজেক্টের আওতায় প্রতি মাসে যে কোন একটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে সামর্থ্য অনুযায়ী।

তাছাড়া প্রত্যেক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা উপকরণ দেওয়ার আরেকটি প্রজেক্টও এই মাস থেকে পরিচালিত হবে যেটা প্রতিমাসে একবার যে কোন স্কুলে সম্পন্ন হবে।

কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ এর উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন করা হয়।

আবু সাঈদ জানান, “ডমিনি ফাউন্ডেশন” এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তাদের এই উদ্যোগের পাশে থাকতে পেরে আমার খুব ভাল লাগছে।

শেয়ার করুন

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে “ডমিনি ফাউন্ডেশন”

তারিখ : ০৭:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০