০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কর অঞ্চল-কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০” উদযাপন

  • তারিখ : ০৬:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 513

এমদাদুল হক সোহাগ :

কর অঞ্চল – কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০”পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটায় কুমিল্লা নগরীর নজরুল এভিনিউস্থ কর ভবন প্রাঙ্গনে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন কর অঞ্চল -কুমিল্লার কর কমিশনার জনাব মোঃ মাহবুবুর রহমান। দিবসটি উপলক্ষে বিগত বছরগুলোতে বর্নাঢ্য শোভাযাত্রা, টি শার্ট, প্রচারপত্র বিলি সহ নানা আয়োজন করা হতো।

এবছর মহামারি করোনা ভাইরাসের কারণে শোভাযাত্রা ও বর্নাঢ্য আনুষ্ঠানিকতা করা হয়নি। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে “স্বচ্ছ ও আধুনিক কর সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ”।

কর অঞ্চল -কুমিল্লার অধীন ৬টি জেলা যথা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষীপুর জেলা অফিসেও জাতীয় আয়কর দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে কর অঞ্চল- কুমিল্লার অতিরিক্ত কর কমিশনার জনাব সাধন কুমার রায়, যুগ্ম কর কমিশনার জনাব মোহাম্মদ শাহ আলম, উপ কর কমিশনার, সদর দপ্তর ( প্রশাসন) জনাব মো: আরিফুল হাসান মজুমদার, অতিরিক্ত সহকারি কর কমিশনার জনাব মনির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর অঞ্চল- কুমিল্লার কর কমিশনার জনাব মোঃ মাহবুবুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে আয়করের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশকে উন্নত দেশ হিসেবে বিনির্মান করতে আয়কর দিতে হবে। এ বছর সরকার জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে করদাতাদের জন্য বেশ কিছু প্রণোদনা প্রদান করেছেন। তন্মধ্যে সকল করদাতাদের জন্য ৫০,০০০/- বেশী কর মুক্ত সুবিধা, ৫% তথা নিম্নহারে স্ল্যাব রেট, অপ্রদর্শিত জমি,দালান, এপার্টমেন্ট, নগদ ও সঞ্চয়ী অর্থ এর উপর নিম্নহারে কর প্রদান করে বৈধতা নেয়ার সুবিধা উল্লেখযোগ্য। তিনি সম্মানিত করদাতাদের যথাসময়ে রিটার্ন দাখিল এবং কর অঞ্চল -কুমিল্লার সেবা গ্রহণ করার আহবান জানান।

শেয়ার করুন

কর অঞ্চল-কুমিল্লার উদ্যোগে “জাতীয় আয়কর দিবস ২০২০” উদযাপন

তারিখ : ০৬:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০