০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কাউন্সিলর সোহেল হত্যার অন্যতম আসামি সোহেল ও সায়মন গ্রেফতার

  • তারিখ : ০৭:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / 394

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মামলার ২ নম্বর আসামি নবগ্রাম এলাকার শাহ আলমের ছেলে সোহেল ওরফে জেল সোহেল (২৮) ও ১০ নম্বর আসামি একই এলাকার মৃত সামছুল হকের ছেলে সায়মন (৩০)। মামলায় এখন পর্যন্ত ১০জনকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে জেল সোহেল ও বাংলাবাজার এলাকা থেকে সায়মনকে গ্রেফতার করা হয়।

এর আগে ২২ নভেম্বর (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর পাথুরিয়াপাড়া এলাকার নিজ কার্যালয়ে বসেছিলেন কাউন্সিলর সোহেল। এসময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনিসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান।

ঘটনার পরদিন রাত সোয়া ১২টার দিকে কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে মামলা করেন। এতে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

কাউন্সিলর সোহেল হত্যার অন্যতম আসামি সোহেল ও সায়মন গ্রেফতার

তারিখ : ০৭:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১