০১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

  • তারিখ : ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • / 868

কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা আক্তার একই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে উপজেলার গোত্রশাল কারিগরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, একমাস আগে উপজেলার জোড্ডা গ্রামের ফুফাতো ভাই দুবাইপ্রবাসী দেলোয়ার হোসেনের সঙ্গে মোবাইলে তার বিয়ে হয়। ১৮ বয়স পূর্ণ হলে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে নেওয়ার কথা ছিল। এক বছর আগে তার মা মারা যায়। তাই কিশোরী নিজ ঘরে প্রায়সময় একা থাকতো।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কে বা কারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুত চলছে।

শেয়ার করুন

কুমিল্লায় ঘরে ঢুকে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

তারিখ : ০২:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩