১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় পরকিয়া প্রেমিক সন্দেহে প্রবাসীর ঘর থেকে যুবক আটক

  • তারিখ : ০৬:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / 697

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোটের তুলাগাঁও গ্রামে পরকিয়া প্রেমিক সন্দেহে এক প্রবাসীর ঘর থেকে শনিবার দিবাগত রাতে স্থানীয় মক্রবপুর বাজারের ব্যবসায়ী আশিকুর রহমান (৩৫) নামে এক যুবককে আটক করে ওই প্রবাসীর বড় ভাই ইসমাইল হোসেন, ভাতিজা ইউসুফ-সহ স্থানীয়রা । আশিকুর রহমান তুলাগাঁও গ্রামের তাহের সওদাগর বাড়ির আবুল খায়েরের ছেলে।

পরে স্থানীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ গভীর রাতে অভিযুক্ত প্রবাসীর স্ত্রী ও যুবক আশিককে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার দুপুরে উভয় পক্ষের মাঝে দফারফা হয় বলে জানান ওই নারীর ভাসুর ইসমাইল হোসেন।

অভিযুক্ত আশিকুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আটককৃত নারীর ভাসুর ইসমাইল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি চেয়ারম্যান-সহ স্থানীয় গণ্যমান্যরা মিলে উভয় পক্ষের মাঝে মিমাংসা করে দিয়েছে।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবা শীষ চৌধুরী বলেন, ৯৯৯-এ অভিযোগ পেয়ে স্থানীয় ক্ষুব্ধ জনতার হাত থেকে ৭মাসের অন্তসত্বা এক নারী ও এক বিকাশ ব্যবসায়ীকে উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ ভুলবুঝাবুঝি হয়েছে মর্মে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় পরকিয়া প্রেমিক সন্দেহে প্রবাসীর ঘর থেকে যুবক আটক

তারিখ : ০৬:০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪