০৮:১২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার গোয়ালমথনে ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

  • তারিখ : ০১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / 667

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লা মহানগরীর গোয়ালমথনে ড্রাম ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরো তিনজন।

জানা যায়, কুমিল্লা -সুয়াগাজী সড়কের সিটির ২৬ নং ওয়ার্ডের গোয়ালমথন রাস্তার মাথায় বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় কুমিল্লা শহরমুখী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই মহিলা যাত্রী নিহত হয়।

আহত হয় আরো তিনজন। নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার কমলপুরের বিল্লালের স্ত্রী তাসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার শাহপুর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।

খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত সিএনজি ও ড্রামট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এস.আই সোহেল জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। ড্রাম ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

কুমিল্লার গোয়ালমথনে ট্রাক চাপায় সিএনজির দুই যাত্রী নিহত

তারিখ : ০১:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১