০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লার ঘটনায় মেয়র সাক্কুর পিএস গ্রেফতার

  • তারিখ : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
  • / 458

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মণ্ডপে ভাঙচুর ও নাশকতা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারীকে (পিএস) মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) রাতে বাবুকে খাগড়াছড়ির সাজেক থেকে গ্রেফতার করে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল সাজেকের একটি রিসোর্ট থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।

গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার ঘটনায় বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে পুলিশ ও পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন। এরপর থেকে বাসায় তালা বন্ধ করে পরিবার নিয়ে পালিয়ে যান।

পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মণ্ডপে কোরআন রাখায় ইকবাল হোসেন প্রধান অভিযুক্ত ব্যক্তি হলেও ওইদিন সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে মেয়র পিএস বাবু অন্যতম।

শেয়ার করুন

কুমিল্লার ঘটনায় মেয়র সাক্কুর পিএস গ্রেফতার

তারিখ : ০৬:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১