০২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে তিন পুলিশসহ ১৯ জনের করোনা শনাক্ত

  • তারিখ : ০১:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
  • / 689

কুমিল্লার দেবিদ্বারে তিন পুলিশ সদস্যসহ ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দেবিদ্বার থানা পুলিশের তিনজন সদস্য, মুগসাইর গ্রামে একই বাড়িতে ১৫ জন এবং গুনাইঘর গ্রামে একজন রয়েছে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ৬১ জন। মারা গেছেন সাত জন। যা কুমিল্লা জেলার মধ্যে সর্বোচ্চ।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, বুধবার রাতে মোট ৪৯ জনের রিপোর্টে আসে। তার মধ্যে ইউসুফপুর ইউনিয়নের মুগসাইর গ্রামের আক্রান্তদের ১৫ জন সম্প্রতি করোনায় মৃত লিল মিয়ার স্বজন ও প্রতিবেশী। গত ৭ মে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে লিল মিয়া মারা যান। তিনি স্থানীয় এগারগ্রাম বাজারে ফল ব্যবসা করতেন।

রবিবার তার পরিবার এবং প্রতিবেশী ১৮ জনের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ, যার মধ্যে ১৫ জন আক্রান্ত পাওয়া যায়। এছাড়া করোনায় দায়িত্ব পালন করতে গিয়ে দেবিদ্বার থানার তিন পুলিশ সদস্য হয়েছেন। তাদের স্থানীয় একটি স্কুলে আইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে করোনা সংক্রমণে অতিরিক্ত ঝুকিপূর্ণ হয়ে পড়ায় মুগসাইর গ্রাম ও এগারগ্রাম বাজার লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। পুলিশ ও সেনবাহিনীর সহায়তায় পার্শ্ববর্তী এলাকা হতে গ্রামটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান জানান, একজন ব্যক্তির সংক্রমণ থেকে ১৫ জন আক্রান্ত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার। জনগণকে সচেতন করার জন্য প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও দেবিদ্বারে করোনার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রুপ নিচ্ছে।
তিনি সকলকে ঘরে থাকার আহবান জানিয়ে আরও বলেন, এ সংকটময় সময়ে সকলকে সচেতন ও সতর্ক থেকেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবে না।

বিডি প্রতিদিন

শেয়ার করুন

কুমিল্লার দেবিদ্বারে তিন পুলিশসহ ১৯ জনের করোনা শনাক্ত

তারিখ : ০১:১৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০