০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার দেবিদ্বারে ৪শতাধিক এতিম পরিবারের মাঝে খাদ্য এবং ইফতার সামগ্রী বিতরণ

  • তারিখ : ০১:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
  • / 577

কুমিল্লা ব্যুরো ॥
কুমিল্লার দেবিদ্বারে মানবিকতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে কাতার চ্যারিটি। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ ধনী দেশ কাতারের এ সংস্থা দেশের ১৫ জেলার ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার বুটিয়াকান্দি শাখা অফিস থেকে দীর্ঘ বছর যাবত তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। শনিবার বুটিয়াকান্দি দরবার শরীফস্থ কার্যালয় থেকে চার শতাধিক দুস্থ এতিম অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় ২০ কেজি চাল, ৫ লিটার ভোজ্য তেল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি ছোলা, ২ কেজি পেয়াজ, ৩ কেজি খেজুর, কেজি চিনি, ২ কেজি লবনের প্রতিটি প্যাকেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটিয়াকান্দি দরবার শরীফের পীর সাহেব ড. এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন কাতার চ্যারিটির প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের মুরাদনগর শাখা সভাপতি মাওলানা হাফেজ বাসারত ভূঁইয়া, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ লোকমান, বুটিয়াকান্দি এতিমখানা কমপ্লেক্সের পরিচালক মাওলানা এমদাদুল হক, একরামুল হক, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, স্থানীয় আওয়ামীলীগ নেতা গাজী আলমগীর হোসেন, হুমায়ন স্বর্নকার, তাজুল ইসলাম, শহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, কাতার চ্যারিটি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কাতার ভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান।

বিশ্বের প্রায় ২২টি দেশে এ দাতব্য সংস্থাটি জনকল্যাণমূলক কাজ করে আসছে। বাংলাদেশের ১৫ টি জেলায় রয়েছে তাদের বিশাল কার্যক্রম। চলতি রমজানে ১৫ জেলায় নয় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। এরই অংশ হিসেবে শনিবার বুটিয়াকান্দি দরবার শরীফস্থ কাতার চ্যারিটির শাঁখা থেকে ৪ শতাধিক পরিবারকে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

শেয়ার করুন

কুমিল্লার দেবিদ্বারে ৪শতাধিক এতিম পরিবারের মাঝে খাদ্য এবং ইফতার সামগ্রী বিতরণ

তারিখ : ০১:৪৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০