০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার নাঙ্গলকোটে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

  • তারিখ : ০৫:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
  • / 530

মো: ওমর ফারুক :
কুমিল্লার নাঙ্গলকোটে সোমবার শারমিন আক্তার নামের এক কিশোরীর রহস্য জনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে পর জানা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরী উপজেলার দৌলখাঁড় ইউপির ভোলাকোট গ্রামের অহিদুর রহমানের মেয়ে।
নিহতের পিতা অহিদুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে শারমিন বমি করতে ছিল। তখন তড়িঘড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খায়ের মোহাম্মদ সোবহান অনিক বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক মুহাম্মদ আনোয়ার হোসেন খন্দকার বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পিতা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কিশোরী বিষ পানে আত্মহত্যা করতে পারে। তারপর ও সঠিক কারন জানা যাবে ময়নাতদন্তের রিপোর্টের পর।

শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে এক কিশোরীর রহস্যজনক মৃত্যু

তারিখ : ০৫:৩৪:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০