০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লার নাঙ্গলকোটে মেম্বার প্রার্থীর মৃত্যু

  • তারিখ : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / 637

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডে নিজাম উদ্দিন (৩০) নামে এক মেম্বার পদে প্রতিদ্বন্ধী প্রার্থীর মৃতু্যূ হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া গ্রামের মরহুম আবুল কাশেম হাবিলদারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ৫ জানুয়ারি নির্বাচনে নিজাম উদ্দিন মোরগ প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন। শনিবার প্রতিদিনের ন্যায় নির্বাচনী গণসংযোগ করেন নিজাম। রাতে নির্বাচনী গণসংযোগ চলা কালে হঠাৎ তিনি অসুস্থতাবোধ করলে বাড়িতে চলে যান।

শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে প্রথমে তাকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতাল নেয়া হয়, পরে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। মেম্বার প্রার্থী নিজামের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।

শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোটে মেম্বার প্রার্থীর মৃত্যু

তারিখ : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১