০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

  • তারিখ : ০১:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • / 481

বুড়িচং প্রতিনিধি ।।

কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দূর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ হাসান, বয়স ২৫। সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের মৃত আবু তাহারের ছেলে।

শুক্রবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গোমতী নদীর আইল দিয়ে সীমান্তবর্তী সূবর্ণপুর গ্রামে যাওয়ার সময় কুমিল্লা শহরমূখী একটি ব্যাটারী চালিত অটোরিকশার সাথে জালুয়াপাড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় সে গুরতর আহত হয় হাসান। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার বেলা ২ টায় সে মারা যায়।

নিহত হাসান উপজেলার ময়নামতি বাজারে ওয়ার্কশপের ব্যবসা করতো। শুক্রবার বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিষয়টি নিয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, দূর্ঘটনার খবর শুনেছি। থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন

কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দূর্ঘটনায় যুবকের মৃত্যু

তারিখ : ০১:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১