০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লার সিটি কাউন্সিলর আবির আহমেদ ফটুর মৃত্যুতে এমপি বাহারের শোক

  • তারিখ : ০৮:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / 533

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আবির আহমেদ ফটু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন আবির আহমেদ ফটুর ছেলে রায়হান আহমেদ। তিনি জানান, বাদ মাগরিব কুমিল্লা হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানা যায়, কাউন্সিলর ফটু কুমিল্লা পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনবার পৌর কমিশনার এবং বর্তমানে সিটি কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ফটু বীর মুক্তিযোদ্ধা শহীদ সৈয়দ আবদুল হামিদের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফটুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার তিনি বলেন, মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি তাঁর গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছি। মহান রাব্বুল আলামীন মরহুম আবির আহমেদ ফটু কে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

শেয়ার করুন

কুমিল্লার সিটি কাউন্সিলর আবির আহমেদ ফটুর মৃত্যুতে এমপি বাহারের শোক

তারিখ : ০৮:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১