০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় অতিরিক্ত মূল্য বসিয়ে তেল বিক্রি, দুই দোকানির জরিমানা

  • তারিখ : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
  • / 530

কুমিল্লা প্রতিনিধি :

সয়াবিন তেলের বোতলে ঘষামাজা করে অতিরিক্ত মূল্য বসিয়ে বিক্রির দায়ে দুই দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ৩৪ লিটার তেল জব্দ করে এতিমখানায় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বিশেষ অভিযান চালিয়ে নগরীর বাদশা মিয়ার বাজারে শাহিন এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজে এ জরিমানা আদায় করা হয়।

মো. আছাদুল ইসলাম জানান, সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছিল নগরীর বাদশা মিয়ার বাজারে শাহিন এন্টারপ্রাইজ ও রাকিব এন্টারপ্রাইজ। পরে শাহিন এন্টারপ্রাইজকে ২০ হাজার ও রাকিব এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ৩৪ লিটার তেল জব্দ করে নগরীর কাসেমুল উলুম এতিমখানায় দেওয়া হয়।

শেয়ার করুন

কুমিল্লায় অতিরিক্ত মূল্য বসিয়ে তেল বিক্রি, দুই দোকানির জরিমানা

তারিখ : ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২