০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় একদিনে দুই পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

  • তারিখ : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / 550

স্টাফ রিপোর্টার।। কুমিল্লায় একই দিনে প্রাণ হারিয়েছেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) দুই নেতা (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তারা হচ্ছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল (৭৫) এবং কার্যকরী সভাপতি আলী আকবর আবু (৬০)। সোমবার দিবাগত রাত ১১টায় এবং মঙ্গলবার ভোর ৬টায় মাত্র ৭ ঘন্টার ব্যবধানে পরপারে পাড়ি জমান এ দুই নেতা।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পরিবহন শ্রমিক নেতা ও কুমিল্লা মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু।

তিনি জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (৯৩৮) বর্তমান সভাপতি গোলাম রসুল বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার মুন হসপিটালে চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার দিবাগত রাত ১১টায় সেখানেই মারা যান তিনি। পরদিন মঙ্গলবার দুপুরে (বাদ জোহর) তার নিজ বাড়ি সাতরা চম্পক নগর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপরদিকে সংগঠনের কার্যকরী সভাপতি আলী আকবর আবু দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভোগছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় বারপাড়া নিজ বাড়িতে প্রাণ হারান তিনি। পরে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

এদিকে কুমিল্লার এ দুই শ্রমিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, মহাসচিব মো: তাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শোক প্রকাশ করেন শ্রমিক নেতা ইদ্রিস মিয়া, খন্দকার কামরুল হাসান টিপু, সেলিম উল্লাহ প্রমুখ। তারা মরহুম দু’জনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

কুমিল্লায় একদিনে দুই পরিবহন শ্রমিক নেতার মৃত্যু

তারিখ : ১০:৩৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০