০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় এক প্রসূতি জন্মদিলো তিন শিশু; একশিশুর মৃত্যু

  • তারিখ : ০৭:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • / 442

মো. জাকির হোসেন।।

কুমিল্লার বুড়িচংয়ে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন রোমা আক্তার নামে এক প্রসূতি। সোমবার সকালে কুমিল্লা শহরের একটি প্রাইভেট হাসপাতালে শিশু তিনটির জন্ম হয়।

রোমা আক্তার বুড়িচং উপজেলার বাকশীমূল উত্তরপাড়া সাবেক মেম্বার মোসলেম উদ্দিনের বাড়ির গেদু মিয়ার দ্বিতীয় সন্তান অটোরিকশা চালক মোঃ আব্দুল জলিলের স্ত্রী।

বুধবার সকালে এসব তথ্য জানান রোমার পরিবার।

পরিবার সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর পিপলস্ হাসপাতালে ভর্তি হন রোমা আক্তার। অবস্থা বিবেচনা করে সোমবার সকাল ৬টার সময় তার সিজার করা হয়। ওই সময় একসঙ্গে জন্ম নেয় রোমা আক্তারের ১ ছেলে ২ মেয়ে সন্তান।

শিশুটির মা রোমা আক্তার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিন শিশু সন্তানকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। হাসতাপালে এক মেয়ে শিশুর মৃত্যু হয়।

পরিবার সূত্রে আরো জানা যায়,আব্দুল জলিল পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। হাসপাতালে শিশুটির জন্ম হওয়ায় এই পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা খরচ হয়।

এতো টাকা খরচ করার পরেও এক মেয়ে শিশু সন্তানকে বাঁচানো গেলো না। বাকি ২শিশুকে বাঁচাতে চিকিৎসা বাবদ এখন প্রচুর অর্থের প্রয়োজন। এতো অর্থ একসাথে করা তার পক্ষে একা সম্ভব নয়।

শেয়ার করুন

কুমিল্লায় এক প্রসূতি জন্মদিলো তিন শিশু; একশিশুর মৃত্যু

তারিখ : ০৭:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১