১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় বঙ্গভাই সজল সহ দুইজন নিহত

  • তারিখ : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
  • / 1435
মো. জাকির হোসেন :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার বেলা আড়াইটায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলি গ্রামের নাজিম উদ্দিন এর ছেলে মোঃ নাজমুল হক সজল প্রকাশ্যে বঙ্গভাই সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মোটরসাইকেল যোগে তিন যুবক কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে চান্দিনা একটি অনুষ্ঠানে যোগ দেয়ার উদ্যোশ্যে যাচ্ছিলো। পথমধ্যে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় পৌছালে পিছন থেকে দ্রুতগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো- চ ১১-২০৩২) মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষনা করে।
নিহত দু’জন হেল্প ফর হিউম্যান কুমিল্লা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় বঙ্গভাই সজল সহ দুইজন নিহত

তারিখ : ০৪:৩৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০