০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার ‘পয়েন্ট রাব্বি’ গ্রেফতার

  • তারিখ : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 376

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা নগরীর কিশোর গ্যাং লিডার ফজলে রাব্বি ওরফে পয়েন্ট রাব্বিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর অশোকতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন বাকচি।

গ্রেফতার পয়েন্ট রাব্বির বাড়ি চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নরহ গ্রামে। পয়েন্ট রাব্বির একটি কিশোর গ্যাং রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে নগরীর ঠাকুরপাড়া, অশোকতলা, গোবিন্দপুর এলাকায় চুরি ছিনতাইসহ নানান অপরাধমূলক কর্মকা- করছে।

সোমবার রাতেও পয়েন্ট রাব্বি ও তার সহযোগীরা মিলে তিন চারজন কিশোরকে কুপিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে নগরীর অশোকতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন,  গ্রেফতার পয়েন্ট রাব্বির বিরুদ্ধে দুটি ডাকাতির প্রস্তুতি ও একটি মারামারির মামলা রয়েছে। আর কোন কোন ঘটনার সাথে সে জড়িত তার খোঁজ খবর নেয়া হচ্ছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লায় কিশোর গ্যাং লিডার ‘পয়েন্ট রাব্বি’ গ্রেফতার

তারিখ : ০৯:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩