০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় গণটিকা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি বাহার

  • তারিখ : ০৪:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / 419

স্টাফ রিপোর্টারঃ

শেখ হাসিনার সালাম নিন,কোভিড-১৯ টিকা নিন। এমন শ্লোগান কে ধারণ করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় বার কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

কুমিল্লা-৬ সদর আসনের সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণটিকা কার্য্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,সিভিল সার্জন মীর মোবারক হোসেন, বি এম এ সভাপতি আব্দুল বাকী আনিস,সাধারণ সম্পাদক আতাউর রহমান জসীম ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব মোর্শেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গণটিকা কার্যক্রম উদ্বোধনকালে সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, এ টিকা গুলো কুমিল্লা সদর (জেনারেল) হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রদান করা হবে।

উল্লেখ্য যে, কুমিল্লায় ইতিমধ্যে সিনোফার্ম ভ্যাকসিন ৭৮ হাজার ৪০০ টি চলে এসেছে এবং মডার্নার ১৩ হাজারের অধিক ভ্যাকসিন মজুত রয়েছে। কুমিল্লা বাসীর জন্য পর্যায়ক্রমে আরো টিকা ব্যবস্থা হবে বলে জানান সদর সাংসদ।

সদ্য প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে কোন ত্রুটিই বরদাস্ত করবো না।পরিশেষে তিনি চলমান লকডাউন বাস্তবায়নে ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

কুমিল্লায় গণটিকা কার্যক্রম উদ্বোধন করলেন এমপি বাহার

তারিখ : ০৪:১৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১