০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

  • তারিখ : ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • / 785

কুমিল্লার আদর্শ সদরে পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মো.জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহিরুল সাতরা চম্পকনগর এলাকার ফরিদ মিয়ার ছেলে। এক ছেলে সন্তানের জনক জহিরুল কুমিল্লা কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যদর্শী, স্থানীয় সূত্র ও নিহতের বন্ধু এরশাদ হোসেন জানান, জহিরুল সোমবার রাত ৮টার দিকে অফিস থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ধোয়ার জন্য আড়াইওড়া এলাকার একটি গ্যারেজে আসেন।

এ সময় পূর্ব বিরোধের জের ধরে অ্যাডভোকেট সাইফুদ্দিন সবুজ নামের এক ব্যক্তি ও তার সঙ্গী আজহারুল ইসলাম মিলে জহিরুল ইসলামকে ডেকে সামনে নিয়ে যায়। এক পর্যায়ে তারা জহিরুলের দুই পায়ে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুত্বর আহত জহিরুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল হক জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার বিস্তারিত কারণ জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

তারিখ : ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০