০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় দিনে দুপুরে ৭ লাখ টাকা ছিনতাই আটক এক

  • তারিখ : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০
  • / 935

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে দিনে দুপুরে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর দারোরা শাখায় ৭ লাখ টাকা নিয়ে যাওয়ার পথে ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত থাকা ১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত টাকার অংশবিশেষ, পাশাপাশি ঘটনায় ব্যবহৃত একটি সিএনজিকে জব্দ করা হয়।

আটককৃত সাগর হোসেন (২২) উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর উপজেলার আল আরাফাহ্ ইসলামী ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন একই ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর দারোরা শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল। পরে টাকা নিয়ে এজেন্ট ব্যাংকিং এর দারোরা শাখায় যাওয়ার পথে দিনে দুপুরে রাস্তায় দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওই দিনই এ ঘটনায় ম্যানেজার ইব্রাহীম খলিল বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেন।

ঘটনার ৯দিনের মাথায় গোপন সংবাদের ভিত্তিতে ছিনতাইয়ে জড়িত থাকা সাগর হোসেনকে ঢাকার নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিল পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ছিনতাইকৃত ১০ হাজার টাকা উদ্ধারসহ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বলেন, ঘটনায় জড়িত থাকা একজনকে আটক করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার দেয়া তথ্য মতে ছিনতাইকৃত ১০ হাজার টাকা উদ্ধারসহ ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। তিনি আরো বলেন, যারা এজেন্ট ব্যাংকিং এর শাখায় টাকা আনা নেয়া করেন তাদের আরো নিরাপত্তা জোরদারসহ সচেতন হওয়া উচিত। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রতিটি ব্যাংকের ম্যানেজারদের বলা আছে তাদের যে কোন লেনদেনের সময় নিরাপত্তার জন্য আমাদের কাছে সহযোগীতা চাইলে আমরা তা দিতে প্রস্তুত। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে তারা কোন প্রকার সহযোগীতা না চেয়ে খুব সাধারণ ভাবে এজেন্ট ব্যাংকিং এর টাকা দেলদেন করেন।

শেয়ার করুন

কুমিল্লায় দিনে দুপুরে ৭ লাখ টাকা ছিনতাই আটক এক

তারিখ : ০৩:৪৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২০