১২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় পাসপোর্ট অফিসের কর্মকর্তার অনিয়মের ভিডিও করায় সাংবাদিক লাঞ্ছিত

  • তারিখ : ০৫:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / 564

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে মারধরের ভিডিও ধারণ করায় সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন উপপরিচালক মোঃ নুরুল হুদা। পরে জেলা থেকে সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে গিয়ে বিষটি নিয়ে কথা বলার ৩ ঘন্টা পর কেড়ে নেয়া মোবাইল ফোন ফেরত দেয়া হয়।

জানা যায়, কুমিল্লা রিপোর্টাস ইউনিনিটির সদস্য দূর্নীতির সন্ধানের জেলা প্রতিনিধি রকিবুল ইসলাম রানা তাঁর ব্যাক্তিগত পাসপোর্ট আনার জন্য রোববার বেলা ১১ টায় কুমিল্লা পাসপোর্ট অফিসে যায়। তার সাথে বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি মোঃ সাফিও ছিলো।

রানা টোকেন সংগ্রহ করে পাসপোর্টের জন্য অপেক্ষা করছিলো। এসময় ভিতরে গন্ডগোল দেখে দুজন এগিয়ে যায়। তাঁরা দেখতে পায় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) নুরুল হুদা চেয়ার দিয়ে কয়েকজন পাসপোর্ট গ্রহিতাকে মারধর করছে।

সাফি তাঁর মোবাইল ফোন থেকে ভিডিও ফুটেজ নেয়া কালে উপপরিচালক নুরুল হুদা এগিয়ে এসে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।
খবর পেয়ে কুমিল্লা থেকে সহকর্মী ও সিনিয়র সাংবাদিকরা পাসপোর্ট অফিসে যায়। ঘটনার বিষয়ে উপ পরিচালকরে সাথে কথা বলে।

মোবাইল ছিনতাইয়ের বিষয়টি পুলিশকে অবহিত করলে কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান, পরিদর্শক (তদন্ত) কলম কান্তি দাসসহ পুলিশের একটিদল উপস্থিত হয়ে বিষটি সমাধানের চেষ্ঠা করে।

৩ ঘন্টাপর পুলিশের মধ্যস্থতায় ছিনিয়ে নেয়া মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়। এ বিষয়ে ভূক্তভূগী সাংবাদিক রানা জানায়, মারধরের ভিডিও ধারন করার কারনে ডিডি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

মারধরের শিকার পাসপোর্ট গ্রহিতা মোঃ সাকিব জানান, তিনি হোমনা থেকে সকালে পাসপোর্টের জন্য আসেন। ৪ ঘন্টা দাড়িয়ে থেকে পায়ে ব্যাথা অনুভব হওয়ায় তিনি সহ ৩/৪ জন একটি টেবিলে বসে। এসময় ডিডি নূরুল হুদা কোন কিছু না বলেই চেয়ার দিয়ে এলোপাথারি মারধর শুরু করে।

এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ নূরুল হুদা বলেন, অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। পরবর্তীতে মোবাইল ফিরিয়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় পাসপোর্ট অফিসের কর্মকর্তার অনিয়মের ভিডিও করায় সাংবাদিক লাঞ্ছিত

তারিখ : ০৫:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২