০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় বাস থেকে ছিটকে পড়ে কিশোর হেলপার নিহত

  • তারিখ : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / 501

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির বাস থেকে ছিটকে পড়ে এক কিশোর হেলপার (১২) নিহত হয়েছে। রবিবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতি থাকার কারণে বিআরটিসির (ঢাকা-গ ১১-৬৮১২) বাস থেকে ওই কিশোর হেলপার ছিটকে পড়ে। এতে তার মাথা থেঁতলে যায় এবং প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

এসআই আবদুর রহমান বলেন, ‘বাসের চালক ওই কিশোরকে চেনেন না বলে আমাদের জানিয়েছেন। সে হেলপার নয় বলেও জানান। তার লাশ এবং যে বাস থেকে সে পড়েছে সেটি থানায় আনা হয়েছে। আমরা ওই কিশোরের পরিচয় শনাক্তে কাজ করছি।’

শেয়ার করুন

কুমিল্লায় বাস থেকে ছিটকে পড়ে কিশোর হেলপার নিহত

তারিখ : ০৪:৪৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২