১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন লাইনম্যান

  • তারিখ : ০৫:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • / 539

অনলাইন ডেস্ক :

কুমিল্লায় বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের পেছনের গলিতে শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত লাইনম্যান ৪০ বছরের শাহিন সরকারের বাড়ি দেবিদ্বার উপজেলায়।

কুমিল্লার শাসনগাছা বিদ্যুৎ অফিসের লাইনম্যান হারুনুর রশীদ বলেন, ‘শাহিন সরকার বেলা ১১টার দিকে সিটি করপোরেশনের পেছনের গলিতে বিদ্যুৎলাইনে কাজ করছিলেন। এ লাইনের পাশাপাশি ১১ হাজার ভোল্টের আরও দুটি লাইন ছিল। এ সময় শাহিন বিদ্যুৎ সঞ্চালিত লাইনে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মনি বলেন, ‘আমি বসে ছিলাম। চোখের সামনেই এ দুর্ঘটনা ঘটে। তবে এখানে বিদ্যুৎ বিভাগের গাফিলতি ছিল।’

উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, ‘মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আমরা খতিয়ে দেখছি কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে।’

নিউজ বাংলা

শেয়ার করুন

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন লাইনম্যান

তারিখ : ০৫:০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২